,

লাদেন হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্ত্রী

news-image

ওসামা বিন লাদেন হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার ইয়েমেনি বংশোদ্ভুত স্ত্রী আমাল সাদ্দাহ। সেই সঙ্গে আগের প্রচারিত ঘটনাগুলোকে মিথ্যা বলে উল্লেখ করেছেন তিনি। ওসামার লাশ সমুদ্রে ভাসিয়ে দেয়ার তথ্যকেও গুজব বললেন। আমাল বলেন, ওসামার লাশ তারা নিয়ে যেতে পারেনি। বরং এ্যাবটাবাদেই তার লাশ মাটির সঙ্গে মিশে গেছে।

বিন লাদেনের স্ত্রী আমাল সম্প্রতি সৌদি আরবের পত্রিকা ‘উকাজ’-এ একটি ইন্টারভিউয়ে বোমা ফাটানো এসব তথ্য দেন। তিনি বিন লাদেনকে শায়েখ উল্লেখ করে বলেন, শায়েখের হত্যা মিশনে আমেরিকার সেনাদের সঙ্গে পাকিস্তানের সেনারাও ছিল। দুই দেশের যৌথ অভিযানেই তিনি শহীদ হন।

আমাল বলেন, শায়েখকে হত্যা মিশনের সময় আমি সঙ্গেই ছিলাম। আমরা দেখলাম হঠাৎ করে হেলিকপ্টার থেকে এ্যাবটাবাদের বাড়ি ঘিরে ফেলেছে সৈন্যরা। চারপাশ থেকে গুলি আসছে। শায়েখ তখন অস্ত্র হাতে নিলেন এবং দরজার পাশে দাঁড়িয়ে তাদের মোকাবিলা করছিলেন। কিন্তু তরা সংখ্যায় ছিল অনেক। যার কারণে একা কুলিয়ে উঠতে পারেননি।

তিনি বলেন, আমি শায়েখের দিকে তাকিয়ে ছিলাম। হঠাৎ একটা গুলি এসে শায়েখের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান এবং মুহূর্তেই শহীদ হন। আমাল বলেন, এটা আল্লাহ পাকের বড় রহমত ছিল। শায়েখের মৃত্যু হয়েছে খুব অল্প সময়ে এবং কোনো কষ্টই হয়নি। সৈন্যরা ঘরে ঢুকেই দেখে তিনি শহীদ হয়ে গেছেন। তারা শায়েখের লাশ খুব দ্রুত হেলিকপ্টারে উঠায়। সৈন্যরাও হেলিকপ্টারে উঠে এবং দ্রুত হেলিকপ্টার ছেড়ে দেয়। কিন্তু হেলিকপ্টারটি সামান্য উপরে উঠতেই ভয়ঙ্কর বিষ্ফোরণের শিকার হয়। এতে হেলিকপ্টারে থাকা সব সৈন্যই নিহত হয়। শায়েখের লাশ মাটিতে মিশে যায়। সেখানে কেবল হেলিকপ্টারের ছোট ছোট কিছু টুকরো পাওয়া যায়।

আমাল বলেন, নিহতের পর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সব বক্তব্যই মিথ্যা ছিল। বিন লাদেনকে নিয়ে যে ইচ্ছা ছিল ওবামার সেটাও পূরণ হয়নি। ওবামা ও হোয়াইট হাউজ চেয়েছিলেন, শায়েখের লাশ আমেরিকায় নিয়ে যাবেন এবং লাশ সামনে রেখে বিশ্বকে দেখাবেন তিনি সফল। কিন্তু আল্লাহ তার ইচ্ছা পূরণ হতে দেননি। আল্লাহ তার লাশকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন যাতে লাশ নিয়ে কেউ কিছু করতে না পারে।

সাক্ষাৎকারটিতে আমাল আরো বলেন, ওসামার লাশ সমুদ্রে ভাসিয়ে দেয়ার যে ঘটনা প্রকাশ পেয়েছে তা পুরোটাই মিথ্যা। তার লাশ আমেরিকায় নিয়ে যেতে না পেরেই গুজব ছড়িয়েছে। আসলে আল্লাহ ওসামা বিন লাদেনকে মৃত্যুর আগে এবং পরে দুই অবস্থায়ই শত্রুর কাছ থেকে হেফাজত করেছেন। সূত্র: উর্দুটাইমস

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা