,

প্যারিসে এআই ল্যাব খুলেছে ফেইসবুক

news-image

প্রযুক্তি ডেস্কআর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) গবেষণার পরিসর বাড়াতে যুক্তরাষ্ট্রের বাইরে ফ্রান্সের প্যারিসে গবেষণাগার খুলতে যাচ্ছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। দেশের বাইরে এটিই হবে তাদের প্রথম এআই ল্যাব।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্যারিসের ওই গবেষণাগারে গবেষকরা তাদের এআই সংক্রান্ত দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে কাজ করবেন।

প্রকল্পের মধ্যে প্রাকৃতিক-ভাষা প্রক্রিয়াজাতকরণ এবং বক্তব্য ও ছবি চেনানোর মতো কাজ থাকবে বলেও জানিয়েছে বিবিসি। ফেইসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শোরেফার জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে এআই নিয়ে যে হুমকি ছিল তা কেটে গেছে।

এ প্রসঙ্গে ফেইসবুকের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের প্রধান ইয়ান লিচান বলেছেন, “আমাদেরভবিষ্যত নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।” তিনি আরও জানিয়েছেন, মেশিনকে মানুষের মতো বুদ্ধিদীপ্ত করে তুলতে এখনও অনেক সময়ের প্রয়োজন। তাছাড়া প্রযুক্তিগত এমন অনেক দিকই আছে যার সমাধান এখনও তাদের অজানা। এ ছাড়াও লিচান জানিয়েছেন, মানুষ মাত্রার এআই তৈরি করতে এখনও অনেক সময় লাগবে, কয়েক দশকও লেগে যেতে পারে।   

প্রাথমিকভাবে ফেইসবুকের এআই সংক্রান্ত প্যারিস ল্যাবে ছয়জন গবেষক ও বিজ্ঞানী কাজ শুরু করবেন। বছর শেষে গবেষক ও বিজ্ঞানীর সংখ্যা বারো’তে এসে দাঁড়াবে বলে জানিয়েছে বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে