,

বেতন বাড়ছে জুলাই থেকে

news-image

প্রযুক্তি ডেস্কআগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন-স্কেল কার্যকর হবে বলে বাজেট বক্তৃতায় ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘নতুন বেতন কাঠোমো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্বস্তি এনে দেবে। অতিরিক্ত অর্থ সঞ্চালনে আর একটি অবদান হবে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির, যা অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধির হারে ইতিবাচক প্রভাব বিস্তার করবে।’

এদিকে ২০১৫-১৬ অর্থ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রসঙ্গত, সর্বোচ্চ ৮০ হাজার আর সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে বেতন ও চাকরি কমিশন। পরে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করে সচিব কমিটি।

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন। এদের সর্বোচ্চ বেতন ৪৫ হাজার টাকা। আর সর্বনিম্ন ৪ হাজার ১শ টাকা। আর এ কাঠামোতে রয়েছে ২০টি গ্রেড। ‘জাতীয় বেতন স্কেল-২০০৯’-এ সর্বোচ্চ ৭৪ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছিল। এ মুহূর্তে সরকারি চাকরিজীবীরা ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা পাচ্ছেন, যা ২০১৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা