,

শুরু হোক রমজানের প্রস্তুতি!

news-image

ইসলামিক ডেস্কআসছে রমজান। ইবাদতের বসন্তকাল। চলছে কোরআনের হাফেজদের রাতদিন খতমে তারাবির প্রস্তুতি। রোজা এলেই হাফেজদের কণ্ঠে বেজে ওঠবে বসন্তের সুর। কোরআনের সুমধুর ধ্বনি। মুমিন বন্দারা অপেক্ষায় আছে খুশ আম“ে মাহে রমজান বলে রোজাকে স্বাগত জানাতে। মন মগজ ও ভাবনার আঙিনা জুড়ে শুধুই রমজান। শুধুই রহমতের অপেক্ষা। মুক্তি ও নাজাতের আকুতি। হজরত আবু হুরাইরাহ রা. সূত্রে বর্ণিত, নবীজি বলেছেন, এ মাসে জান্নাতের দরজাগুলো খোলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের সব কয়টি দরজা। জান্নাত লাভের প্রত্যাশায় রমজানকে বরণ করতে এখনই আমাদের নিতে হবে কয়েকটি প্রস্তুতি।
১.মানসিক প্রস্তুতি ও ইবাদতের দৃঢ় ইচ্ছা : নবীজির ভাষ্য হলো, ইন্নামাল আ’মালু বিন-নিয়াত- দৃঢ় ইচ্ছা ও বিশুদ্ধ নিয়তের ওপরই কর্মের ফলাফল। রমজানের প্রতিটি মুহূর্ত যেখানে গুরুত্বপূর্ণ সেখানে আগ থেকেই মানসিক প্রস্তুতি ছাড়া পুরোপুরি সফলতা সম্ভব নয়। রাতভর ইবাদতে জেগে থাকা, দিনের ছোটবড় সব আমলগুলো নিয়মিত করা ইত্যাদির জন্য দৃঢ় ইচ্ছাও যথেষ্ট সহায়ক। রোজার প্রস্তুতির জন্য প্রথমেই মনকে তৈরি করা। সব রকম পাপ থেকে মনকে পবিত্র করা। কঠোর প্ররিশ্রম, আল্লাহর জন্য নিবেদিত ইবাদত, তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, দান সদকা ইত্যাদি বাস্তবায়নে জন্য মনের আগ্রহ উদ্দিপনা ও মানসিক প্রস্তুতি বিশাল শক্তি। আল্লাহ তায়ালা আমাদের মনকে প্রস্তুত করে দিন।
২. পরিচ্ছন্ন মন ও সুস্থ্য দেহ: পথ অনেক দীর্ঘ! ৩০ দিনের রাত-দিন ইবাদতের মগ্নতা। মহান অতিথি রমজানকে বরন করতে প্রয়োজন পরিচ্ছন্ন মন। পবিত্র আত্মা। মানসিক শক্তির সঙ্গে চাই শারীরিক সুস্থতাও। পরিচ্ছন্ন মন, সুস্থ্য দেহ আর ভাব আবেগে ইবাদতের স্বাদই ভিন্ন। তাই রমজানে শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা যেতে পারে। সামন্য শারীরিক অসুবিধার জন্য যেন রমজানের মূল্যবান সময়ে ইবাদতের বিঘœতা না ঘটে। আশঙ্কাজনক অসুখ-বিসুখের জন্য ডাক্তারে পরামর্শ বা অন্য কোনো চিকিৎসা আগেই নেওয়া যেতে পারে। হঠাৎ যেন কোনো অসুস্থতা না হয়, শারীর মন ভালো থাকে সে জন্য এখন থেকেই নিয়মিত দোয়া কান্নাকাটি করতে থাকা। সুস্থতার জন্য বিশেষভাবে আল্লাহর রহমত কামনা করা।
৩. রমজানের ইবাদত সহায়ক গ্রন্থ সংগ্রহ : কোরআনুল কারিম, কোরআনের অনুবাদ, তাফসির-হাদিস গ্রন্থ’, দোয়া ও বিভিন্ন আমলের গ্রন্থ’সহ নির্ভরযোগ্য রোজার মাসয়ালা-মসায়েল বিষয়ক গ্রন্থ’ কেনা যেতে পারে। নবীজির ভাষ্য অনুযায়ী, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন- মানে হলো, প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার ওপর ফরজ। রোজা আসলে রোজা বিষয়ে জ্ঞান লাভ করা, বিশুদ্ধ পদ্ধতি জেনে আমল করা জরুরি। তাই আমল করতে হলে পুরো বিষয়টা জানতে হবে। পড়তে হবে। রমজানকে জানতে বাজারে প্রচুর বই আছে, নিকস্থ’ কোনো বিশেষজ্ঞ আলেম, মসজিদের ইমামের পরামর্শে রমজান বিষয়ক গ্রন্থ’ সংগ্রহ করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর