,

বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব আনছে স্যামসাং

news-image

প্রযুক্তি ডেস্কচলতি বছরে বিশ্বের সবচেয়ে পাতলা আট ও নয় দশমিক সাত ইঞ্চি মাপের দুটি মডেলের ট্যাব বাজারে আনতে পারে স্যামসাং। গত বছরে বাজারে আসা গ্যালাক্সি ট্যাব এস ৮ দশমিক ৪ ও ট্যাব এস ১০ দশমিক ৫ এর পরবর্তী সংস্করণ হিসেবে এ বছর বাজারে আসবে হালকা-পাতলা দুটি ট্যাব।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের টেলিকমিউনিকেশন ইকুপমেন্ট সার্টিফিকেশন স্টোর স্যামসাংয়ের দুটি মডেলের ট্যাবকে ছাড়পত্র দিয়ে এবং নতুন ট্যাবের কিছু তথ্য প্রকাশ করেছে। নতুন ট্যাব হিসেবে ট্যাব এস ২ এইটের এর ওজন হবে ২৬০ গ্রাম এবং এর আকার হবে ১৯৮ বাই ১৩৪ বাই ৫ দশমিক ৪ মিলিমিটার। অর্থাৎ আট ইঞ্চি মাপের ট্যাব এস ২ হবে পাঁচ দশমিক চার মিলিমিটার পুরু। আট ইঞ্চি মাপের এস ২ এর পাশাপাশি নয় দশমিক সাত ইঞ্চি মাপের একটি ট্যাবও বাজারে আনতে পারে স্যামসাং।

ট্যাব এস ২ তে ট্যাবে থাকবে অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন হবে ১৫৩৬ বাই ১০৪৮। অ্যান্ড্রয়েড ললিপপ চালিত এই ট্যাবে অক্টাকোর প্রসেসর ও তিন গিগাবাইট র্যাম সুবিধা থাকবে। পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এই হালকা-পাতলা। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি এতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগও থাকবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা