,

৯ মাসে ১০ হাজার আইএস জঙ্গি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী টনি বিলঙ্কেনের মতে, ইরাক ও সিরিয়ায় মিত্রবাহিনী আইএস বিরোধী অভিযান শুরু করার পর গত নয় মাসে প্রায় ১০ হাজার আইএস জঙ্গি নিহত হয়েছে। আইএস জঙ্গিদের প্রতিহত করতে মঙ্গলবার প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে জোট সদস্যরা মিলিত হন।

বৈঠকের পর বুধবার ফ্রান্স ইন্টারন্যাশনাল রেডিওতে সাক্ষাৎকারে টনি বিলঙ্কেন বলেন, সিআইএ’র হিসাবমতে মার্কিন সেনারা ২০ হাজার থেকে ৩২ হাজার আইএস জঙ্গিকে হত্যা করলেও সিরিয়া ও ইরাকের ভেতর ও বাইরে থেকে জঙ্গিরা যোগ দিচ্ছে বলে নিহতের প্রকৃত সংখ্যা বলা সম্ভব নয়।

তিনি বলেন, প্যারিস বৈঠক আইএসবিরোধী কার্যক্রম ও প্রচারণাকে আরো জোরদার করবে।

৯ মাস আগে আইএসবিরোধী জোটের অভিযানে যোগ দেওয়া ৬০’র বেশি দেশের মধ্যে ২৪টি দেশ প্যারিস বৈঠকে অংশ নিয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টুয়ার্ট জোনস ‘আল আরাবিয়া’ চ্যানেলকে বলেন, তাদের হিসাবে কয়েক মাসে প্রায় ৬ হাজার আইএস জঙ্গি মারা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা