,

থাই-মালয় সীমান্তে আরও ৮৪টি গণকবরের সন্ধান

news-image

থাইল্যান্ড, মালয়েশিয়া সীমান্তের গহীণ জঙ্গলে আবারো গণকবরের সন্ধান মিলেছে। বুধবার থাইল্যান্ডের সেনা কর্মকর্তারা জানান, দু’দেশের যৌথ অভিযানে নতুন করে অন্তত ৮৪টি গণকবরের খোঁজ পাওয়া গেছে।

সীমান্ত এলাকায় ১ জুন থেকে যৌথ অভিযান শুরু করে থাইল্যান্ড ও মালয়েশিয়া সেনাবাহিনী।

দু’দিনে এসব গণকবর চিহ্নিত করা হয় বলে নিশ্চিত করেন থাইল্যান্ড পুলিশ। এর আগে থাইল্যান্ডে সঙ্খলা প্রদেশের সাদাউ এবং রানং জেল থেকে ৬২টি গণকবর মিলে। এর মধ্যে পাওয়া কবর থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের বলে জানায় থাই কর্তৃপক্ষ।

রোহিঙ্গাদের ৩০টি গণকবরের খোঁজ পাওয়া যায় পাশ্ববর্তী মালয়েশিয়াতেও।

এদিকে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে মানবপাচারের অন্যতম প্রধান হোতা থাইল্যান্ডের শীর্ষ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মান চু কং কান আত্মসমর্পণ করেছেন।

বুধবার ব্যাংককের পুলিশ সদর দপ্তরের হাজির হন তিনি। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সঙ্খলা প্রদেশে নেয়া হয়েছে। পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি প্ররোয়ানা জারি করে আদালত। ঐ দিনই সাময়িক বহিস্কার করা হয় তাকে। গণমাধ্যম বলছে এসব মানবপাচারের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ মিলেছে।

 

যমুনা টিভি
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা