বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শবে-ই বরাতের তাবারুক বিতরণকে কেন্দ্র করে কসবায় দু’পক্ষের সংঘর্ষ আহত ৬

news-image

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া॥ গত মঙ্গলবার রাতে কসবা পৌর এলাকার হাঁকর জামে মসজিদে শবে ই বরাতের নামাজ শেষে তাবারুক বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ৬ জন আহত হয়েছে । আহতদের মধ্যে ৩জনকে কসবা ও কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পবিত্র শবে-ই বরাতের নামাজ উপলক্ষে হাঁকর গ্রামের মৃত বাবর আলীর পুত্র ব্যবসায়ী ইকবাল হোসেন (৩৬) মুসল্লিদের জন্য তাবারুকের ব্যবস্থা করেন। নামাজী মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিনের হাতে তাবারুকের প্যাকেট দিলে তিনি তা ছুঁড়ে ফেলে দেন। এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ইটের আঘাতে আহত ব্যবসায়ী ইকবাল হোসেনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ওই রাতে আহত মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদিন (৮৫) কে তার ছেলে মো. জামাল মিয়া ও আবুল হোসেন কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গ্রামের বাড়ি হাঁকর ফেরার পথে কসবা মুসলেমগঞ্জ বাজারের সন্নিকটে ওঁত পেতে থাকা মৃত বাবর আলীর ছেলে মান্নান ও শহীদ, আবদুল খালেকের ছেলে রাকিব, সুরুজ মিয়ার ছেলে জাকির হোসেন এবং গোলাম মোস্তফার ছেলে মাসুম ও আবুল মিয়া অর্তকিত হামলা চালিয়ে জামাল মিয়া ও আবুল হোসেনকে গুরুতর আহত করে। তাদেরকে কসবা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামাল মিয়া (৩৫) কে গতকাল বুধবার (৩জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদিন জানান, মৃত বাবর আলীর পরিবার অবৈধভাবে আমার ৫১শতক জমি দখল করে রেখেছে। এঘটনায় দু’পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত মতবিরোধ চলে আসছে। জমি উদ্ধারে আদালতে মামলা চলমান রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার পরিবারের উপর ওই পরিবারের লোকজন হামলা চালিয়ে আমাদেরকে আহত করেছে। ব্যবসায়ী মো. ইকবাল হোসেন জানান, পবিত্র শবে-ই বরাতের তাবারুক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন তাবারুক গ্রহণ করে ছুঁড়ে ফেলে দেয়ায় মুসল্লিদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। হাঁকর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি গতকাল বুধবার বিকেলে স্থানীয় ভাবে মীমাংসা করার কথা থাকলেও  এর মধ্যে একটি অপ্রীতিকর পরিস্থির সৃষ্টি হয়ে যায়। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক