,

শুধুমাত্র ১ টি উপাদানে দূর করুন দেহে জমে যাওয়া ক্ষতিকর টক্সিন

news-image

স্বাস্থ্য ডেস্কআমরা প্রত্যেকেই ঘুম থেক উঠার পর সাধারণত পানি, চা বা কফি পান করি অথবা সকালের নাস্তা করি। তবে এই সময় কফি খাওয়া নিশ্চিত ভাবেই খারাপ। এর পরিবর্তে হয়তো কুসুম গরম পানিতে সামান্য লেবু দিয়ে খাওয়া যায় বা একটি শক্তিশালী পানীয় খাওয়া যায় যা আমাদের দেহের ভেতরের জীবাণু, ছত্রাক ও বিষাক্ততা দূর করতে পারে।

জেনে হয়তো অবাক হবেন ৭০ বছরের একটি নির্দিষ্ট সময়ে মানব দেহের ভেতরের অন্ত্রগুলোর মধ্য দিয়ে প্রায় ১০০ টন খাবার, ৪০,০০০ হাজার লিটার তরল অতিক্রম করে যায় এবং পেটের ভেতরে প্রায় ১৫ কেজির মতো বিষাক্ত পদার্থ জমা হয়। আর এই সব বিষাক্ত পদার্থের কারনে বিভিন্ন গুরুত্বর রোগের সৃষ্টি হতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য, অস্বাভাবিক বিপাক,কিডনির সমস্যা,লিভার ও অন্ত্রের অনেক রোগ।

যদি নিয়মিতভাবে তিসিবীজ খাওয়া যায় তবে তা মানব দেহের উপর অবিশ্বাস্যভাবে উপকারি ভূমিকা পালন করে।তিসিবীজ রক্তকে পাতলা করে, রক্ত জমাট বাধা প্রতিরোধ করে এবং গলব্লাডার ও কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে।গবেষণা ও চিকিৎসা শাস্ত্রের অভিজ্ঞতায় প্রমানিত হয় যে নিয়মিতভাবে তিসিবীজের ব্যবহারের ফলে স্তন, প্রোস্টেট, কোলন ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ ও নিরাময় হয়, রক্তের কোলেস্টেরলের মাত্রা কমে এবং হৃদপেশীকে শক্তিশালী করে। তিসিবীজ বিপাক ক্রিয়া বৃদ্ধি করে এবং পাকস্থলীর নিম্নাংশকে সতেজ করে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব সহজে সমাধান হয়।

তাই রক্তকে বিশুদ্ধ করতে চাইলে প্রায় ৩ সপ্তাহ সকালের নাস্তার পরিবর্তে এই পানীয়টি খেতে হবে। এই প্রক্রিয়াটি অনুসরণের মাধ্যমে দেহের বিষাক্ততা কমার সাথে সাথে দেহের ওজনও কমবে।

প্রথম সপ্তাহ
১০০গ্রাম টক দইয়ের সাথে ১ টেবিল চামচ তিসিবীজের গুঁড়ো মিশিয়ে খেতে হবে। বাজার থেকে তিসিবীজের গুঁড়ো না কিনে আস্ত কিনে বাসায় গুঁড়ো করে নিলে ভালো হয়।

দ্বিতীয় সপ্তাহ
১০০গ্রাম টক দইয়ের সাথে ২ টেবিল চামচ তিসিবীজের গুঁড়ো মিশিয়ে খেতে হবে।

তৃতীয় সপ্তাহ
১৫০গ্রাম টক দইয়ের সাথে ৩ টেবিল চামচ তিসিবীজের গুঁড়ো মিশিয়ে খেতে হবে।

আর সাথে সারাদিনে প্রচুর পানি খেতে হবে কমপক্ষে ২ লিটার। এটা ৩ সপ্তাহ খেতে হবে এবং একই প্রক্রিয়া আবার এক বছর পর করা যাবে।

সতর্কতা
তবে কারো যদি কঠিন কোন রোগ থেকে থাকে তাহলে এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ