,

শিশু ধর্ষণের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (০৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কালু মিয়াকে (১৯) প্রধান আসামি করে তার তিন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে দিকে ধর্ষিত ওই শিশুটির চাচা মো. শাহআলম বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি দায়ের করেন।মামলার অপর আসামীরা হচ্ছে সুজন মিয়া (২২) আনোয়ার হোসেন (২৮) উজ্জ্বল মিয়া (২৩)। তাদের বাড়ি চাওড়া গ্রামে। তবে পুলিশ এখন পর্যন্ত মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।এতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
মামলা এজহারে বলা হয়, গত সোমবার বিকেলে বিজয়নগর উপজেলার মনিপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী তার ফুফুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে একই উপজেলার মাসাউড়া গ্রামের কুদ্দুস মিয়ার বখাটে ছেলে কালু মিয়া (১৯) ও তার তিন সহযোহীকে সঙ্গে নিয়ে জোরপূর্বক ওই শিশুটিকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে স্থানীয় একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে  জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই শিশুটি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের জুনিয়র কনসালটেন্ট ডা. ফৌজিয়া আক্তারের তত্ত্বাবধানে রয়েছেন।
ডা. ফৌজিয়া আক্তার সাংবাদিকদের বলেন, প্রাথমিক ভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে। তিনি জানান শিশুটি মানষিক ভাবে বিপর্যস্থ হয়ে পড়েছে।তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এ ব্যাপারে ব্রাহ্মণাবড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা