,

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় শ্রেনীর ছাত্রী পাশাবিক নির্যাতনের শিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে (৯) পাশাবিক নির্যাতন করেছে এক বখাটে। নির্যাতনের শিকার শিশুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। মেয়েটি মনিপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। সোমবার বিকালে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মাসাউড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মেয়েটির বাবা জানান, সোমবার বিকালে মেয়েটি তার ফুফুর বাড়ি মনিপুর থেকে নিজ বাড়ি মাসাউড়া আসার পথে একই গ্রামের কুদ্দুস মিয়ার বখাটে ছেলে কালু মিয়া(১৯) ও তার সাথে কয়েক জন মিলে জোর করে মেয়েটিকে পাশের একটি খালের মধ্যে নিয়ে যায়। সেখানেই কালু মেয়েটির সাথে পাশবিক নির্যাতন চালায় । পরে এলাকাবাসী মেয়েটিকে খাল থেকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আজ মঙ্গলবার সকালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়র আল মামুন জানান নির্যাতিতের পরিবারের মামলাটি গ্রহন করে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিজয়নগর থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল