,

অ্যাপসে রবীন্দ্রনাথ

news-image

সাহিত্য ডেস্করবীন্দ্র ভক্তদের জন্য সুখবর। এখন থেকে অনলাইনেও রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাবে। স্মার্টফোনেই মিলবে বিশ্বকবিকে। বাংলার এই প্রাণের কবির সৃষ্টিকর্ম দিয়ে একটি অ্যাপস সাজানো হয়েছে। অ্যাপসটি দিয়ে কবির সকল কবিতা, গল্প, উপন্যাস এবং গান শোনা যাবে।

অ্যানড্রয়েড স্মার্টফোনের জন্য অ্যাপসটি তৈরি করে ভারতের সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি রিসার্স (এসএনএলটিআর)।

পশ্চিম বাংলা সরকারের ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট ২০০৭ সালে অ্যাপসটি নিয়ে কাজ শুরু করে। এরপর রবীন্দ্রনাথের ১৫৫ তম জন্মদিনে এটি অবমুক্ত করা হয়েছে।

অ্যাপসটি নিয়ে এসএনএলটিআর এর একজন সিনিয়র কর্মকর্তা জানান, অ্যাপসটির সাহায্যে রবীন্দ্রনাথের সকল সৃষ্টিকর্ম পড়া যাবে। এতে করে তাকে আরও গভীরভাবে অনুধাবন করা যাবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যারা কাগজের বই বিমুখ তারা অ্যাপসটি দিয়ে রবীন্দ্রনাথকে জানতে পারবেন।

অ্যাপসটি তৈরির জন্য টানা তিন বছর কাজে কাজ করে আইআইটির একদল ইঞ্জিনিয়ার। এ কাজে তাদেরকে সহযোগিতা করেছে ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট।

অ্যাপসটি ২০১০ সালে অবমুক্ত করা হয়। এতে আছে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং গান।

অ্যাপসটিতে সমৃদ্ধ করার জন্য এতে আরও রয়েছে কবির অটোবায়োগ্রাফি, তার সাহিত্যিক হয়ে ওঠার গল্প, চিঠিপত্র এবং তার সাহিত্য কর্মের সমালোচনা।

অ্যাপসটিতে অ্যালফাবেটিক্যাল সিরিজে রবীন্দ্রকর্মের তালিকা সাজানো হয়েছে।

অ্যাপসটি পাওয়া যাবে এই ঠিকানায় (www.nltr.org)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে