বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাব নিয়ে এবার মুখ খুললো বিএনপি

news-image

ডেস্ক রির্পোট বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বিএনপি ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু ক্ষমতাসীনরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করে বলেই ভাগাভাগি সংসদের ন্যায় ভাগাভাগি জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে দেয়া হয়েছে শফিকুর রহমানকে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুরের একটি আসন থেকে নির্বাচন করেছিলেন। তিনি একজন আওয়ামী লীগ নেতা। তাই আওয়ামী লীগ তাকে জাতীয় প্রেসক্লাবে সভাপতি পদে মনোনিত করেছে। কারণ তারা প্রতিটি প্রতিষ্ঠানকে দলবাজ ও দলকানায় পরিণত করতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি কখনো জাতীয় প্রেসক্লাবকে জাতীয়তাবাদী ক্লাব বানাতে চায়নি। কারণ প্রেসক্লাব হচ্ছে গণতন্ত্রের সুতিকাগার। ক্লাবটি গণতন্ত্র রক্ষায় অনেক সংগ্রামের ভূমিকা রেখেছে এবং বিএনপির নেতাকর্মীদের পুলিশের হাত থেকে রক্ষা করেছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবে সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত সদস্যদের একাংশের সমঝোতা কমিটি দেয়া হয়েছে। তবে এ কমিটি মেনে নেয়নি আগের কমিটির নেতারা। আর এ কমিটি গঠন নিয়ে সৃষ্ট পরিস্থিতি বর্তমানে আরো জটিল আকার ধারণ করছে। এ কমিটিকে ‘স্বঘোষিত’ আখ্যা দিয়ে তাদেরকে দখলদারিত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি সমর্থিত ফোরাম। অন্যথায় আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ক্লাবের ভেতরে প্রতিরোধ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় তারা।

এদিকে জাতীয় সংসদে বাজেট পেশ নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির মুখপাত্র বলেন, ‘বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়, এ সংসদে কি পেশ করা হবে আর কি পেশ করা হবে না তার সমস্ত বিষয়ে আমরা পরে দেশবাসীকে অবহিত করবো।’

এসময় সংবাদ সম্মেলনে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা