,

ব্রিটেনে ৯০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে ৯০ শতাংশ নারীই রাস্তায় যৌন হয়রানির শিকার হয়ে থাকেন। দেশটির প্রতি দশজন নারীর মধ্যে নয়জনই ১১ থেকে ১৭ বছর বয়সের মধ্যে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় ও যৌন নির্যাতনবিরোধী সংগঠন হল্লাব্যাক পরিচালিত ‘দ্য কর্নেল ইন্টারন্যাশনাল সার্ভে অন স্ট্রিট হ্যারাজমেন্ট’ শীর্ষক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে ব্রিটেন ছাড়াও বিশ্বের ২২ ‍টি দেশে রাস্তায় যৌন হয়রানির চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৯০ ভাগ ব্রিটিশ নারীই জানিয়েছেন তারা ১১ থেকে ১৭ বছর বয়সের মধ্যে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন। আর এই সংখ্যা যৌন হয়রানির আর্ন্তজাতিক যে হার রয়েছে তার চেয়ে গড়ে ৮৪ শতাংশ বেশি।

জরিপে অংশ নেয়া আট থেকে ৮৭ শতাংশ ব্রিটিশ নারী জানিয়েছেন, ভ্রমণের সময় যৌন হয়রানির কারণে তারা তাদের গাড়ির রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। একই কারণে রাস্তা পরিবর্তনে বাধ্য হয়েছেন ৭২ শতাংশ আমেরিকান নারী। ৬৭ শতাংশ ব্রিটিশ নারী জানিয়েছেন, যৌন হয়রানির কারণে তারা তাদের পোশাক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। দক্ষিণ আফ্রিকায় একই ঘটনা ঘটেছে ৮০ শতাংশ নারীর বেলায়। এছাড়া বেশ কিছু সংখ্যক জানিয়েছেন যৌন হয়রানির কারণে তারা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন অথবা তাদের চাকরিচ্যুত করা হয়েছিল। আর ৮০ শতাংশ ভারতীয় নারী জানিয়েছেন, যৌন হয়রানির ভয়ে তারা রাতে রাস্তায় বের হতে চান না।

১৬ হাজার নারীর ওপর পরিচালিত ওই জরিপে দেখা গেছে , বেশিরভাগ নারীই বয়ঃসন্ধিকালে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন। এরা যানবাহনে অশ্রাব্য ভাষা এবং শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হন। ২২টি দেশের পঞ্চাশ ভাগেরও বেশি নারী জানিয়েছেন, তারা শরীরে হাত বুলানো বা জড়িয়ে ধরার মত ঘটনার সম্মুখীন হয়েছেন।
হল্লাব্যাকের নির্বাহী পরিচালক দেবযানী রায় জানান, মানুষ এটা স্বীকার করতে চায় না যে, কিশোরী অবস্থায় মেয়েরা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। তবে তারা ধীরে ধীরে যখন বয়ঃপ্রাপ্ত হয়, তখন ওইসব ঘটনা তাদের মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি একটি বৈশ্বিক সমস্যা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে