,

কাদেরকে নির্যাতনকারী ওসি হেলাল আত্মসমর্পণ করে এখন কারাগারে

news-image

অপরাধ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র বর্তমানে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক আব্দুল কাদেরকে নির্যাতনকারী ওসি হেলাল উদ্দিনকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত। খিলগাঁও থানার তৎকালীন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ৩ বছরের সাজাপ্রাপ্ত।

রোববার ঢাকার এক নম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির রাজ আত্মসমর্পণকারী আসামির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

একই আদালত গত ১৭ মে আসামিকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাবাসের আদেশ দিয়েছেন।

২০১৩ সালের ২৩ জানুয়ারি খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়। ওই বছরেরই ২৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। একইবছরের ৪ এপ্রিল ওই চার্জশিট আদালতে গৃহীত হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিকাল ৫টায় আব্দুল কাদের তার ছোট বোন ফারজানা আক্তারকে নিয়ে গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে বৃত্তি প্রদান অনুষ্ঠানে যান। সেখান থেকে হলি ফ্যামিলি স্টাফ কোয়ার্টারে তার খালার বাসায় বোনকে রেখে বিশ্ববিদ্যালয়ের হলে যাবার সময় সেগুন বাগিচায় দুদক অফিসের সামনে থেকে টহল পুলিশ তাকে রাত ১টায় আটক করে ছিনতাইকারী বলে খিলগাঁও থানায় নিয়ে যায়।

এরপরপর তাকে শারীরিক ভাবে নির্যাতন করে ডাকাতি ও অস্ত্র আইনে খিলগাঁও থানায় দুটি মামলা দায়ের করে। এছাড়া মোহাম্মদপুর থানার একটি গাড়ি চুরির মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এই ঘটনায় গত বছরের ২৮ জুলাই খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিন, এসআই আলম বাদশা ও এএসআই শহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে পুলিশের মহাপরিদর্শক নির্দেশ দেন। এছাড়া মিথ্যা মামলা দায়েরকারী বাদী পুলিশের উপ-পরিদর্শক মো. আলম বাদশার গত ১৪ মার্চ এক হাজার টাকা অর্থদণ্ড করে সিএমএম আদালতে। অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

এছাড়া গত ২৩ জানুয়ারি মোহাম্মদপুর থানার একটি ও খিলগাঁও থানার দুই মামলা থেকে কাদেরকে অব্যাহতি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে