,

নাসিরনগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫ নং সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকের অংশগ্রহনে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৯শ ১২ টাকার উম্মুক্ত বাজেট আজ রবিবার পেশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৯১২ টাকা। ব্যয় ৯৫ লাখ ৯৯ হাজার ৯১২ টাকা এবং ১০ লাখ ১৪ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এসময় ইউনিয়নের সমস্যা,সম্ভাবনা ও প্রাপ্তি তুলে ধরে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার ইউপি সদস্য আজদু মিয়া, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,মুক্তিযোদ্ধা হাজ্বী নুরুল ইসলাম, ইদ্রিস মিয়া,সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন চৌধুরী,বেনু মিয়া,আবদুল হাকিম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আলমগীর হোসেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ