,

কাজাকিস্তানে রহস্যজনকভাবে লক্ষাধিক হরিণের মৃত্যু

news-image

কাজাকিস্তানে রহস্যজনকভাবে প্রায় ১ লাখ ২০ হাজার বিরল প্রজাতির হরিণ মারা গেছে। এই বিপর্যয়ের ফলে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ হরিণ হ্রাস পেল বলে জানিয়েছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা। কাজাকিস্তানে প্রাণী বিপর্যয়ে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি এ দুর্ঘটনাকে ভয়াবহ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। খবর এএফপি ও খালিজ টাইমসের।

ইউএনইপির বিশেষজ্ঞ স্টিফেন জুথার বলেন, ‘এ বিপর্যয়ের ফলে প্রাণীকূল ও পরিবেশ নেতিবাচক প্রভাব ফেলবে।
লন্ডনের রয়্যাল ভেটেনারি কলেজের অধ্যাপক রিচার্ড কক বলেন, ‘ কাজাকিস্তানে প্রাণীদের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসছে। অধিকাংশ হরিণ জাতীয় প্রাণীর মৃত্যু হয়েছে অজানা এক ভাইরাস থেকে। এই প্রাণীর মৃত্যু রহস্য বের করার জন্য দেশটির আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

এদিকে কাজাকিস্তানের প্রধানমন্ত্রী করিম মাসিমভ বিশেষজ্ঞদের কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আর্ন্তজাতিক বিশেষজ্ঞদেরও এ মৃত্যুর রহস্য বের করতে তিনি আহ্বান জানান।

প্রাণী বিশেষজ্ঞরা বলছে কাজাকিস্তান এ প্রাণী বিপর্যয়ের ক্ষতি পুষিয়ে তুলতে কয়েক দশক লাগবে বন বিভাগের। ধারণা করা হচ্ছে প্রতিবেশি রাশিয়া ও মঙ্গোলিয়া থেকে স্থল পথে অজানা ভাইরাসেই এ প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে।

সূত্র এএফপি, খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর