বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেয়েরা জিনস পড়ছে, তাই ভূমিকম্প হচ্ছে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্প হওয়ার আসল কারণ না জেনে অনেকেই সে বিষয়ে এর আগে বিভিন্ন ‘বিচিত্র’ মন্তব্য করেছেন। কেউ বলেছেন গরু খাওয়ার ফলেই নাকি কাঁপছে মাটি, কেউ বলেছিলেন নির্দিষ্ট ধর্মের ছাতার তলায় না গেলে এভাবেই ‘ঈশ্বরের’ রোষানলে পড়তে হবে।

এবার আর গরু বা ছাতা নয়, এবার এক ‘আজগুবি’ তত্ত্বের হদিশ পাওয়া গেল। ইসলামাবাদে একটি সাংবাদিক সম্মেলনে জামিয়াত উলেমা-ই-ইসলামি ফজল (JUI-F)-এর মুখ্য মৌলনা ফজলুর রহমান বললেন মেয়েদের জিনস পড়াই ভূমিকম্পের মত বিপর্যয়ের কারণ। তিনি দাবি করেছেন, পাক সরকার যেন সশস্ত্র বাহিনীর মাধ্যমে এখনই একটি মিলিটারি অপরেশন করে সে দেশে মহিলাদের জিনস পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে।
তার মতে মেয়েদের ‘অশোভন’ আচরণ শুধু ভূমিকম্প নয়, মুদ্রাস্ফীতিরও কারণ। যে মেয়েরা নিজেদের ‘ময়দার বস্তা’-র মত ঢেকে রাখে না তারা আসলে মানব সভ্যতা ধ্বংসের মোবাইল অস্ত্র বলে মন্তব্য করেছেন ফজলুর রহমানের।
পাকিস্তানের বিদ্যুতের সংকট, নিরাপত্তা ধ্বংস এমনকি বালুচিস্তানের সমস্যারও পিছনেও মেয়েদের ‘অশোভন আচরণ’-কে দায়ী করেছেন JUI-F প্রধান।
মহিলাদের বস্তায় পুরে বাড়ির মধ্যে রেখে দিয়ে দেশে শারিহা আইন চালু করলে, তালিবানি ভাইরা আর পাকিস্তান আক্রমণ করবে না। মন্তব্য ফজলুর রহমান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা