,

২ চুক্তির অনুমোদন ভারতের মন্ত্রীসভায়

news-image

ভারত ও বাংলাদেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চালু এবং মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত দুটি চুক্তি অনুমোদিত হয়েছে ভারতের মন্ত্রিসভায়। ফলে মোদীর বাংলাদেশ সফরের সময়ে চুক্তি দুটি স্বাক্ষর প্রায় নিশ্চিত বলে ধরে নেয়া হচ্ছে।  

শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তি দুটি অনুমোদন করা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি নৌপথের নিরাপত্তাও বাড়বে বলেও জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে মানব পাচার রোধে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি এবং পাচারের শিকার হওয়া ব্যক্তি বিশেষ করে নারী ও শিশুদের তাদের পরিবারের সঙ্গে একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তির অনুমোদন দেয়া হয়।

প্রসঙ্গত, আগামী ৬ ও ৭ জুন ৩৬ ঘণ্টার এক সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে