বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির আসার আগে বিএনপির সংলাপ প্রস্তাবে সরকারের না

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যকার সম্ভাব্য চুক্তির বিষয়ে আলাপ আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে দেয়া প্রস্তাব সরকারের পক্ষ থেকে আবারো প্রত্যাখ্যান করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিবিসি বাংলার কাছে বলেছেন, সম্ভাব্য চুক্তির বিষয় নিয়ে সংসদে বিরোধী দলের সাথে আলোচনা করতে পারেন, কিন্তু বিএনপির সাথে আলোচনা করতে আগ্রহী নন। তিনি বলেন, তাদের প্রস্তাব নিয়ে বিশেষ কোন মূল্য বা গুরুত্ব দেয়ার কিছু নেই। এখন যে পর্যায়ে রয়েছে যদি আলোচনা করতেই হয় তাহলে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের সাথে আলোচনা হতে পারে। আর যে দলটি আগাগোড়াই ভারত বিরোধী দল মোদির সফর নিয়ে তাদের সাথে কেন আলোচনা করতে হবে।

বিএনপির কারণেই ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে বলে অভিযোগ করেন এইচ টি ইমাম। তিনি বলেন মোদির সফরের আগে এনিয়ে বিএনপির সাথে কোন বৈঠকের কারণ নেই। হঠাৎ করেই তারা বলছে ভারতের সাথে অনেক অমীমাংসিত বিষয় রয়েছে। ঐতিহাসিকভাবে বলতে পারি অমীমাংসিত যেসব বিষয় রয়েছে তার অনেকগুলোর সমাধান আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। আমরা সব সময়ই ভালো কিছু করতে চেয়েছি তখনই তারা এমন কিছু করেছে তাতে ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের কোন ইঙ্গিত বহন করে না।

এ প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির অবস্থান কখনোই ভারতের বিরুদ্ধে ছিলনা। তারা সবসময়ই দেশের স্বার্থেই কথা বলেছেন। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের অনেক অমীমাংসিত বিষয় রয়েছে। এসব বিষয়ের মধ্যে যা এখনো মীমাংসা হয়নি। এসব বিষয় আওয়ামী লীগের দাবি নয়। এই ইস্যু জাতীয় ইস্যু। দলমত নির্বিশেষে সবারই এই ইস্যুতে সমর্থন রয়েছে। যখন দাবিটি জাতীয় ভিত্তিতে উপস্থাপন হবে তখন বাংলাদেশের পক্ষ থেকে দাবিটি আরো জোরালো হয়। রিপন বলেন, সরকারের পক্ষ থেকে কি কি বিষয় নিয়ে বা ভারতের পক্ষ থেকে কি কি বিষয়ে নিয়ে আলোচনা করা হবে তা পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়নি। সে বিষয়ে আমরা কিছু জানি না। এজন্যই প্রস্তাব দেয়া হয়েছে যে সরকার যদি বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে আলোচনা করে তাহলে বিএনপির পক্ষ থেকে সেখানে পরামর্শ দেয়া যেতো।

৬ জুন নরেন্দ্র মোদির সফরে বাণিজ্য, স্থলসীমান্ত ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে ছিটমহল হস্তান্তর ও স্থলসীমানা চুক্তি জোড়ালো সম্ভাবনা রয়েছে।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান