,

জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী

news-image

নিজস্ব প্রতিবেদক : শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী । ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ উপলক্ষে বিএনপি এ বছর ১০ দিনের কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ছয়টায় কেন্দ্রীয় ও জেলা কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন।

বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতারা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দেবেন। কবর প্রাঙ্গণে ওলামা দলের আয়োজনে কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিয়েছে।

এরপর রাজধানীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন খালেদা জিয়া। এ ছাড়া ড্যাব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে