,

ম্যাগি নুডলসে সীসা, মামলা হচ্ছে নেসলের বিরুদ্ধে

news-image

ভারতের উত্তরপ্রদেশের ফুড সেফটি এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন (এফএসডিএ) বলেছে, যদি পরীক্ষায় নেসলের পণ্য ম্যাগি নুডলসে অতিরিক্ত সীসা থাকার অভিযোগ প্রমাণিত হয় তাহলে নেসলের বিরুদ্ধে বারাঙ্কি জেলার অতিরিক্ত মুখ্য ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করা হবে।

ইতোমধ্যে ম্যাগি নুডলসে সহনীয় মাত্রার চেয়ে বেশি সীসা এবং উচ্চ মাত্রার মনো-সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) থাকার প্রমাণ পেয়েছে এফএসডিএ। এর ভিত্তিতে উত্তরপ্রদেশ থেকে ২০ লাখ প্যাকেট নুডলস সরিয়ে নেওয়া হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে ওই সব নুডলস তৈরি করা হয়।

এফএসডিএ’র এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এনডিটিভি বলেছে, ম্যাগির ওই নুডলস সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করে ওই প্রমাণ মিলেছে।

গত সপ্তাহে অভিযোগ উঠার পর নেসলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা একটি স্বাধীন ল্যাবরেটরিতে নমুনা পাঠিয়েছে এবং সেখানকার কর্মকর্তারা ফলাফলা জানাবেন। কিন্তু এখন পর্যন্ত সে ফলাফল জানানো হয়নি। নেসলের ওই বিবৃতিতে দাবি করা হয়, ম্যাগি নুডলস যে নিরাপদ এমন আস্থা রেখেই মানুষ তা খেতে পারে।

এদিকে, উত্তরপ্রদেশের পাশাপাশি মহারাষ্ট্র ও গুজরাটেও ম্যাগি নুডলসের স্যাম্পল পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া ভারতের কেন্দ্রীয় সরকার শুক্রবার দেশটির ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়াকে বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের ভেভি শহরে ১৯০৫ সালে জর্জ পেজ, চার্লস পেজ ও হেনরি নেসলে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। রাজস্বের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য পণ্যের কোম্পানি। ২০১৪ সালে ফরচুন গ্লোব নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণায় বিশ্বের পাঁচ শ’ কোম্পানির মধ্যে নেসলের অবস্থান চলে আছে ৭২ নম্বরে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা