,

এসএসসি ও সমমানের ফল আজ

news-image

আজ শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে দেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। শনিবার সচিবালয়ে বেলা একটায় সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার ফল শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং ইন্টানেটেও পাওয়া যাবে।

www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল পাওয়া যাবে।

মোবাইলে ফল পেতে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া  যাবে।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস ২০১৫ লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TECস্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এবার সারা দেশের ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে সাত লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে