বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিল গেটসের ভয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অনেকেরই মনে হতে পারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস কোন কিছুকেই ভয় পান না। তবে তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মানবতার জন্য হুমকি, এমন কিছু নিয়ে তার ভয় রয়েছে।

ভক্সকে দেওয়া সাক্ষাৎকারে গেটস জানান, "আমার জীবদ্দশায় নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তবে আমার জীবদ্দশায় ইবোলার থেকেও ভয়ংকর কোন মহামারী ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশেরও বেশি।"
বিল গেটসের বয়স বর্তমানে ৫৯ বছর। আর তার আশংকা অনুযায়ী আগামি কয়েক দশকের মধ্যেই এমন কোন ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে।

গত বছর বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলার কারণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। আর এর থেকেও ভয়ংকর কিছু হলে প্রাণহানির ঘটনা কী পরিমাণ হতে পারে, তা সহজেই অনুমেয়। তবে ভয়ের কথা হচ্ছে গত বছর ইবোলা সংক্রমণের পর দেখা গেছে এ ধরণের বিপর্যয় প্রতিরোধের জন্য বিশ্ব মোটেই প্রস্তুত নয়।এছাড়া ১৯১৮ থেকে ১৯১৯ সালের মাঝামাঝি সময়ে স্প্যানিশ ফ্লুর সংক্রমণে বিশ্বব্যাপী ২ থেকে ৪ কোটি মানুষের মৃত্যু হয়েছিল যা প্রথম বিশ্বযুদ্ধে নিহতের থেকেও বেশি।আর স্প্যানিশ ফ্লুর বিষয়ে গেটস বলেন, "এর থেকেও ভয়ের বিষয় হচ্ছে আমরা এও জানি না যে স্প্যানিশ ফ্লুর উৎপত্তি কোথায় ছিল। তবে স্পেনের সংবাদমাধ্যমে প্রথম এই ফ্লুর খবর প্রকাশ পায় বলে একে স্প্যানিশ ফ্লু নামকরন করা হয়েছিল।" আর বর্তমান সময়ে প্রতিদিন যে পরিমাণ মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায়, তা ১৯১৮ সালের থেকে ৫০ গুণ বেশি। ফলে এই বিষয়টি নিয়ে একটু বেশিই চিন্তিত গেটস।

আর সবকিছু মিলিয়ে বিল গেটস ধারণা করছেন পরবর্তী 'স্প্যানিশ ফ্লু'র কারণে মাত্র ২৫০ দিনেই মারা যেতে পারে প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ যা কানাডার জনসংখ্যার সমান। "আমরা এমন একটি পরিবেশ তৈরি করেছি যা মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ংকর।", ভক্সকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন গেটস।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা