,

সালমান খানের মামলার ফাইল পুড়ে গেছে !

news-image

বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খানের বিরুদ্ধে দায়ের করা গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার নথি নেই মহারাষ্ট্র সরকারের কাছে। অগ্নিকান্ডে তা পুড়ে গেছে। সালমান খান ওই মামলায় দোষী সাব্যস্ত হলেও, এখন জামিনে আছেন।

মনসুর দরবেশ নামের এক সমাজকর্মী ভারতের তথ্য জানার অধিকার আইনবলে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র, আইন ও বিচার বিভাগীয় দপ্তরে জানতে চেয়েছিলেন, সালমান খানের মামলায় কতজন আইনজীবী, আইন পরামর্শদাতা ও সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এবং এই মামলায় সরকারের কত টাকা খরচ করা হয়েছিল?

সম্প্রতি তারই উত্তরে মহারাষ্ট্র সরকার জানায়, ২০১২ সালের ২১ জুন মন্ত্রণালয়ে এক অগ্নিকা-ে ওই মামলার সব ফাইল পুড়ে গেছে। তাই কতজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল সঠিকভাবে তা জানানো সম্ভব নয়। এ ছাড়া এই মামলায় সরকারের কত টাকা খরচ হয়েছিল তাও জানানো সম্ভব নয়। তবে এ কথা জানানো হয়েছে, এই মামলায় বিশেষ সহকারী আইনজীবী প্রদীপ গেরহাতকে প্রতি শুনানিতে ছয় হাজার রুপি করে দেওয়া হয়েছিল।

সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে