,

যুক্তরাষ্ট্রে ঝড়বৃষ্টিতে ১৮ ব্যাক্তির মৃত্যু, এক লাখ মানুষ বিদ্যুৎবিহীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যে ঝড়বৃষ্টিতে ১৮ ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। একটানা ভারি বর্ষণে বিপর্যস্ত রাস্তাঘাট বন্যার পানিতে সম্পূর্ণ প্লাবিত। শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

ঝড়বৃষ্টিতে ভেসে গেছে ব্রিজ, উপড়ে গেছে গাছপালা, ডুবে গেছে সহস্রাধিক যানবাহন, বিদ্যুৎবিহীন রয়েছেন লক্ষাধিক মানুষ। মেক্সিকোয় ১৩ জনের মৃত্যু ঘটেছে। টেক্সাসের হিউস্টন শহরেই নিহতের সংখ্যা ৫ জনে উন্নীত হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ফলে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবটকে ফেডারেল সরকারের কাছ থেকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

টেক্সাস ও ওকলাহোমায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। একইভাবে বিপর্যস্ত হয়েছে মেক্সিকোর সিউডাড অ্যাকিউনা এলাকা। সেখানে প্রায় হারিয়েছেন কমপক্ষে ১৩ জন। নিখোঁজ অভিবাসীদের সুনির্দিষ্ট সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি।যুক্তরাষ্ট্রের চতুর্থ জনসংখ্যাবহুল শহর হিউস্টন থেকে সাহায্যের জন্য ১ হাজারেরও বেশি ফোনকল পেয়েছেন বিভিন্ন সংস্থার উদ্ধারকর্মীরা। বন্যায় প্লাবিত হিউস্টন কবরস্থান থেকে একটি কফিন উঠে এসেছে ওপরে। হিউস্টন শহরের মেয়র অ্যানিস পার্কার এক সংবাদ-সম্মেলনে বলেছেন, বহু মানুষ বন্যায় ভেসে যাওয়া সড়কে গাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। হিউস্টনে দুই জনকে গাড়ির মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গেছে।বন্যায় এক হাজারেরও বেশি যানবাহন ডুবে গেছে। মানুষ বাইসাইকেল, কায়াক বোট ও সার্ফবোর্ডের সাহায্যে যাতায়াত করছেন। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু হিউস্টনেই ২ শতাধিক বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। সেখানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন প্রায় ১লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ