,

লারা ফিরছেন ব্যাপক খোলামেলা হয়ে

news-image

বিনোদন প্রতিবেদকব্যাপক খোলামেলা হয়ে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। প্রভুদেবা পরিচালিত ‘সিং ইজ ব্লিং’ এর মাধ্যমে চার বছর পর বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তার। এরই মধ্যে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে বিয়ে, মা হওয়াসহ লম্বা একটা বিরতির পর লারার মধ্যে শারীরিক পরিবর্তন তেমন লক্ষ্য করা যাবে না। কারণ একটুও মুটিয়ে যাননি তিনি। মা হবার পর টানা জিম ও ডায়েট করেছেন লারা। আর এ কারণেই এ ছবির মাধ্যমে খোলামেলা এবং আবেদনময়ী রূপে তাকে দর্শক আবিস্কার করতে পারবেন। ‘সিং ইজ ব্লিং’ ছবিতে তাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। ছবিটিতে আরও রয়েছেন বিপাশা বাসু, এমি জ্যাকসন প্রমুখ। কমেডি-অ্যাকশন নির্ভর এ ছবির একটি গানের কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি। এখানে ব্যাপক খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন লারা। অক্ষয়ের সঙ্গে গানটিতে একাধিক বিছানার দৃশ্যেও কাজ করেছেন। ভিন্নধর্মী নাচনির্ভর এ গানের শুটিং করতে গিয়ে আহতও হয়েছিলেন লারা। তবে সুস্থ হয়ে ইতিমধ্যে শুটিংয়ে ফিরেছেন সেক্সসিম্বল এ অভিনেত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে লারা অভিনীত ‘সিং ইজ ব্লিং’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরের ২ তারিখ। এদিকে এ ছবির বাইরেও আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব রয়েছে লারার হাতে। ব্যাটে বলে মিলে গেলে সেগুলোতেও কাজ করবেন তিনি। ‘সিং ইজ ব্লিং’ ছবির মাধ্যমে ফেরা প্রসঙ্গে লারা দত্ত বলেন, আমি এ ছবির মাধ্যমে ফিরছি সেটা আগেই জানিয়েছি। তবে আমার ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে এখানে হট ও আবেনদময়ী লারাকেই তারা পাবেন। চার বছর পর নিজেকে এভাবে উপস্থাপনের জন্য কম পরিশ্রমও করিনি আমি। তবে বিকিনির উপযুক্ত শরীরে ফিরতে পেরে সত্যি ভাল লাগছে। এই ছবিতে আমার চরিত্রটিও অনেক চমৎকার। আশা করছি ভাল লাগবে সবার। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা