,

নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে বাঙালি ছাত্রছাত্রীদের বিজয়

news-image

ক্যাম্পাস প্রতিবেদক প্রায় ২২ হাজার ছাত্রছাত্রীর লাগোর্ডিয়া কমিউনিটি কলেজে স্টুডেন্ট গভর্মেন্ট এসোসিয়েশন নির্বাচনে বিজয়ী ১২ জনের মধ্যে ৭ জনই বাঙালি। এছাড়াও স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটিতে আরো একজন বাঙালি নির্বাচিত হয়েছেন।
সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অন্তর্ভুক্ত এই কলেজটিতে স্প্রিং ২০১৫ নির্বাচনে দীর্ঘদিন নির্বাচনী প্রচারণাশেষে ১৮ মে থেকে ২১ মে ভোট গ্রহণের পর গত সোমবার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়ে কলেজের বাঙালি ছাত্রছাত্রী এবং তাদের সমর্থকরা।
অনেকে বাঙালি ছাত্রছাত্রীদের এত বড় বিজয় দেখে রীতিমতো বিস্মিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন জয় চৌধুরী, আজাদ তালুকদার, শাকিব জিসান, নাজিম সিকদার, মোহাম্মদ উদ্দিন (সাব্বির), মেহরাজ মুন্না, শাকিল আহমেদ, সালমা রশিদ।
বিজয়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ক্লাবে নেতৃত্ব দানসহ ছাত্র-ছাত্রীদের একাডেমিক ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা করে কলেজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। যার ফলে তারা সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন। তারা এই বিজয়কে পুরো বাংলাদেশের বিজয় বলে আখ্যায়িত করেছেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন যাতে ভবিষ্যতে তারা বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে পারেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ