,

আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ১ কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষনা॥

news-image

বিশেষ প্রতিনিধি : আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের ১ কোটি ২০ লক্ষ ১ হাজার ৪শত ৫৮ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। যা আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ বাজেট ঘোষনা হয়েছে। গত ২০১৪-২০১৫ অর্থ বছরে আশুগঞ্জ সদর ইউনিয়নের বাজেট ছিল ১ কোটি ১৯ লক্ষ ৬৯হাজার ১৭৭ টাকা। আজ ২৮ মে বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোবারক হোসেনের সভাপতিত্বে এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিথিতে বাজেট উপস্থাপন করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব আতিকুর রহমান। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কমিশনার (ভূমি) আক্তাউন-নেচ্ছা শিউলী, উপজেলা সুজনের সভাপতি হাজী মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান ইব্রাহিম মোল্লা, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সোহেলসহ অত্র ইউনিয়নের সকল সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোবারক হোসেন বলেন, এই বাজেট বাস্তবায়নের আমি অত্র ইউনিয়নের সকলের সহযোগীতা কামনা করছি। এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে এক সাথে কাজ করতে চাই।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা