বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের ‘থ্রি জিরো থিওরি’

news-image

ডেস্ক রির্পোট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বর্তমান পৃথিবীকে নিরাপদ করতে হলে আমাদের ‘‘তিন শূন্য থিওরি’’ বাস্তবায়ন করতে হবে। তাই পৃথিবীকে নিরাপদ করতে তিন শূন্য চাই।’বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোশ্যাল বিজনেস ডে’ উপলক্ষে এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ড. ইউনূস বলেন, পৃথিবীকে নিরাপদ করতে হলে আমাদের দারিদ্র্যতা, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ তিনটি বিষয় বাস্তবায়ন করা গেলে পৃথিবীকে নিরাপদ করা যাবে। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে মোট সম্পদের ৫০ ভাগ মাত্র ৮৫ জন লোকের হাতে রয়েছে। অবশিষ্ট ৫০ ভাগ সম্পদের মালিক বাকি জনগণ। তাই সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হলে বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। এ জন্য বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার যে ধারণা সেটি ছড়িয়ে দিতে হবে।’নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ‘উদ্যোক্তা হওয়ার জন্য মানুষের জন্ম হয়েছে। অথচ তরুণদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। পড়াশোনা শেষে তারা চাকরির পেছনে ছুটছে। চাকরি না পেলে তারা বেকার হয়ে বসে আছে। তরুণদের রয়েছে অপরিসীম সম্ভাবনা। তাদের আমরা সেই সম্ভাবনার পথ দেখাতে চাই। উদ্যোক্তারা ব্যবসার ধারণা দেবে। আমরা তাদের পুঁজি দিয়ে তার ব্যবসার অংশীদার হতে চাই। এটিই সামাজিক ব্যবসার ধারণা।’অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘আমাদের স্বপ্ন দেখতে হবে। সে স্বপ্ন বাস্তবায়নে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণ করলে স্বপ্ন বাস্তবায়ন সহজ হয়। স্বপ্ন বাস্তবায়নে আমাদের তরুণ সমাজ, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা নিশ্চিত করতে হবে।’গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, বর্তমানে প্রতিদিন পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে। যারা পৃথিবীতে আসছে তাদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমরা শুধু প্রবৃদ্ধি চাই না, প্রবৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়ন চাই। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে আমরা পৃথিবীকে বাসযোগ্য করতে চাই। এ কারণে আমাদের শ্লোগান- ‘আমরা চাকরিপ্রার্থী নই, চাকরিদাতা হতে চাই।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ঢাকা সফরকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা শরিফা হাফসা, সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিশেন প্রমুখ। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?