,

কুকুরের জন্য অ্যাপল ওয়াচ!

news-image

প্রযুক্তি ডেস্ক অ্যাপল ওয়াচ বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। তবে এর মধ্যেই দেখা গেছে একটি অ্যাপল ওয়াচ কিন্ত অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করেছেন। কেউ ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন, কেউবা আবার মিলিয়ন পিক্সেলের আদলে ওয়েবসাইট তৈরি করে সেখানকার জায়গা বিক্রি করে অর্থ সংগ্রহ করেছেন। তবে চীনের এই কুকুরটির অ্যাপল অ্যাপল ওয়াচ ভাগ্য বেশ ভালই বলতে হবে। কারণ তার কোটিপতি মালিক তাকে কিনে দিয়েছে দুইটি অ্যাপল ওয়াচ এডিশন।
কুকুরটির মালিক ওয়াং সিকং নামের ২৭ বছর বয়সী এই তরুণের বাবা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি নিজেই তার কুকুরের সামনের দুই পায়ে পরিহিত অ্যাপল ওয়াচসহ কুকুরটির ছবি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে পোস্ট করেছেন। আর এরপর থেকেই বেশ আলোচনা সমালোচনার মধ্যে পড়েছেন তিনি।
ওয়াং তার কুকুরের জন্য অ্যাপল ওয়াচের যে সংস্করণটি কিনেছেন, তার প্রতিটির মূল্য ১০ হাজার ডলার। আর উইবোতে তার দেওয়া পোস্টে অনেকেই এই অপচয়ের কঠোর সমালোচনা করেছেন। পোস্টটিতে প্রায় ৬ হাজারের উপরের কমেন্ট রয়েছে। একজন ব্যঙ্গ করে লিখেছেন, “কুকুরটির জন্য এখন আমার খারাপ লাগছে। কারণ এটির পেছনের দুই পা খালি খালি লাগছে।“ অনেকে তাকে গালিগালাজ করতেও ছাড়েননি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ