,

৭ জুন মোদি-খালেদার সাক্ষাৎ

news-image

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ৭ জুন সাক্ষাৎ হবে মোদির। রাজনৈতিক নেতানেত্রীর সাক্ষাতের অ্যাপয়েনমেন্ট করছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ওই দিনই সংসদের বাইরে থাকা ৩-৪ শীর্ষ নেতার সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সফর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফরের প্রথম দিনে (৬ই জুন) সকাল থেকে সন্ধ্যা অবধি সরকারি কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন মোদি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতার শুরু হবে। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরে ফিরে যাবেন মোদি। হোটেলে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দুপুরের পর যাবেন প্রধানমন্ত্রীর দফতরে। সেখানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও মন্ত্রী-উপদেষ্টা ও পদস্থ কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক, ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিসের উদ্বোধন এবং ঢাকা-দিল্লির মধ্যে নতুন ও নবায়ন মিলে অন্তত ২০টি চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ওই দিনে তার সম্মানে প্রধানমন্ত্রী নৈশভোজের আয়োজন করছেন। হোটেল সোনারগাঁওয়ের ওই ভোজে সরকারের প্রতিনিধিদের পাশাপাশি সংসদের বিরোধী বেঞ্চের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।

পররাষ্ট্র দফতরের একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রীয় এমন আয়োজনে সংসদের বিরোধী নেতাদের আমন্ত্রণের বিষয়টি নতুন সংযোজন। এমনকি বিরোধী সংসদ নেতার সঙ্গে কোনো অতিথির অ্যাপয়েনমেন্টে পররাষ্ট্র দফতরের সম্পৃক্ততাও নতুন।

খসড়া সফরসূচি: পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন সকালে নরেন্দ্র মোদির ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফিরে যাবেন বঙ্গভবনে। সেখানে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও বিজেপি নেতা সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর পক্ষে বাংলাদেশ মৈত্রী সম্মাননা গ্রহণ করবেন তিনি। বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদির হাতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ওই সম্মাননা তুলে দেবেন। ওই দিনই বারিধারা কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ