,

রূপরহস্য ফাঁস করলেন টাইটানিকের ‘কেট’

news-image

বিনোদন ডেস্ক : চল্লিশ ছুঁই ছুঁই ‘রোজ ডসন’কে দেখলে এখনও অধিকাংশ পুরুষ-হৃদয়ের রিখটার স্কেলে বাড়তি কম্পন অনুভব করা যাবে। তাঁর রূপের জাদুতে মজেছে গোটা দুনিয়া। টাইটানিকের ‘রোজ ডসন’ অর্থাৎ কেট উইনসেøট এ বার অকপটে জানালেন তাঁর সৌন্দর্যের রহস্য। প্রকৃতির শুদ্ধ বাতাস তাঁর ত্বকে জাদুকাঠির ছোঁয়া এনে দেয় বলে মনে করেন সুন্দরী। তাই রাতে ঘরের জানলা খোলা রাখেন তিনি। সঙ্গে অবশ্যই চাই সময়মতো ঘুম এবং প্রচুর পরিমাণে পানিপান।
নায়িকা তাঁর ‘ভাইটাল স্ট্যাটিসটিক্স’ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। ‘জিরো ফিগার’-এর স্টাইলকে বুড়ো আঙুল দেখিয়ে কেটের দাবি, তাঁর ‘কার্ভ’ নিয়ে তিনি খুবই খুশি। তা ছাড়া বাহ্যিক সৌন্দর্যের তুলনায় নিজের ‘কেরিয়ার’ অনেক বেশি মূল্যবান তাঁর কাছে।
যেখানে অনেক নায়িকাই বলেন যে মেক-আপে ত্বকের ক্ষতি হয়, সেখানে আরও এক ধাপ এগিয়ে কেট স্বীকার করেছেন যে তিনি মেক-আপ করতে পছন্দ করেন। মেক-আপ তাঁকে নারীত্বের অনুভূতি দেয়। তাঁর আত্মবিশ্বাস বাড়ায় অনেক গুণ।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের