,

সালাহ উদ্দিনের ১৪ দিনের জেল

news-image

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের ডিস্ট্রিক্ট সেশন জজ আদালত ১৪ দিনের জেল দিয়েছেন। বুধবার ভারতীয় সময় বেলা ৩ টার দিকে তাকে শিলং সদর থানা থেকে শিলং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হলে শুনানি শেষে জজ আদালত তাকে ১৪ দিনের জেল দেয়।

মঙ্গলবার বিকেলে শিলংয়ের নিগ্রেহমস হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর পুলিশ তাকে শিলং সদর থানায় নিয়ে যান। সেখান থেকে বুধবার বেলা ৩ টার দিকে আদালতে হাজির করা হয়। এ সময় শিলং আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। এর আগে গত রাতে তাকে অনুপ্রবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে শিলং পুলিশ।

মঙ্গলবারই সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ এবং বিএনপি নেতা তাবিথ আউয়াল শিলংয়ে হাইকোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর মাহান্ত’র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পুলিশ আদালতে হাজির করলে সালাহ উদ্দিনের পক্ষে আইনজীবীরা কী যুক্তি উপস্থাপন করবেন, তা নিয়ে কাজ করছে ডক্টর মাহান্ত এন্ড এসোসিয়েটস।

গত ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। ১২ মে সালাহ উদ্দিনকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন তাঁকে উদ্ধার করে একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। এ দিনই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেফতার দেখায় মেঘালয় পুলিশ। তাকে নিয়ে ইন্টারপোল রেড এলার্ট জারি করে।

এরপর সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার শিলংয়ের একটি আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করেন তাঁর স্ত্রী। এ বিষয়ে ২৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা