,

হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে সালাহ উদ্দিন

news-image

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে কিছুক্ষণ আগে শিলং-এর একটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে পুলিশের হাতে আটক সালাহ উদ্দিন শিলংয়ের একটি সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল – নিগ্র্যাহমস-এ চিকিৎসাধীন ছিলেন।

শিলংয়ের পুলিশ সুপারিন্টেনডেন্ট বিবেক সিয়াম বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালীকে বলেছেন, চিকিৎসকেরা এখন মনে করছেন সালাহ উদ্দিন সুস্থ। তাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার তাকে আদালতে তোলা হবে বলেও নিশ্চিত কেরেছে বিবিসি।

পুলিশ সুপার জানান, সালাহ উদ্দিনকে শিলংয়ের সদর থানাতে রাখা হবে। সেখানে মঙ্গলবার থেকে তার আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ শুরু হবে।

পুলিশ সুপার জানিয়েছেন, আগামীকাল (বুধবার) তাকে আদালতে তোলা হবে। ঢাকায় নিখোঁজ হওয়ার দুমাস পর ১১মে তিনি ভারতের শিলংয়ে হাজির হলে সেখানকার পুলিশ তাকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে।

তবে গত দুমাস তিনি কোথায় কীভাবে ছিলেন, তা নিয়ে কেউই কিছু বলতে পারছে না। সালাহ উদ্দিনও নিজে মুখ খুলছেন না।

প্রথমে একদিন একটি মানসিক হাসপাতালে, তারপরে একসপ্তাহ শিলংয়ের সিভিল হাসপাতালে আর গত এক সপ্তাহ নিগ্র্যাহমস হাসপাতালে চিকিৎসাধীন বন্দী হিসাবে ছিলেন তিনি।

দুবার গোয়েন্দা অফিসাররা হাসপাতালে তার সাথে কথা বললেও অসুস্থতার কারণে গত ১৫ দিনে তার আনুষ্ঠানিক পুলিশী জেরা হয়নি।

সৌজন্যে: বিবিসি বাংলা
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা