,

জেডটিই’র নতুন স্মার্টফোনে চার্জ থাকবে ৩৫ দিন

news-image

প্রযুক্তি ডেস্ক : স্বল্পমূল্যের নতুন একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। ZTE Q519T মডেলের এই স্মার্টফোনের বিশেষত্ব হল একবার চার্জ দিলে টানা ৩৫ দিন চলবে এটি।

স্মার্টফোনটিতে আছে ৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজ্যুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। আছে ১ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক চিপসেট এবং মালি টি৭২০এমপি১ জিপিইউ। এছাড়া আছে ১ গিগাবাইট র‍্যাম এবং ৮ গিগাবাইট স্টোরেজ, ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার সুবিধা।
স্মার্টফোনটিতে আছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরাইয় আছে এফ/২.০ অ্যাপার্চার যার মাধ্যমে স্বল্প আলোতেও উন্নতমানের ছবি তোলা যাবে।
ডুয়েল সিমের পাশাপাশি এতে আছে ফোরজি এলটিই, ব্লুটুথ, ওয়াইফাই প্রভৃতি। স্মার্টফোনটিতে আছে ৪০০০ মিলিআম্পিয়ার ব্যাটারি এবং ৩৫ দিন স্ট্যান্ডবাই টাইম। এর পাশাপাশি আছে ওটিজি রিভার্স চার্জিং প্রযুক্তি। তিনটি ব্যাটারি সেভিং মোডও আছে এতে।
স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৯৫ মার্কিন ডলার। প্রাথমিকভাবে কেবলমাত্র চীনের বাজারেই পাওয়া যাবে এই স্মার্টফোন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ