বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নিপীড়ন: অসহায় নারী জানে না আশ্রয় স্থলের ঠিকানা

news-image

ডেস্ক রির্পোট যৌন নিপীড়ন নিয়ে নেই কোন আইন। ২০০৯ সালে একটি খসড়া নীতিমালার অনুমোদন দেয় হাইকোর্ট। নির্দেশনা দেয়া হয় পূর্ণাঙ্গ আইন করার। তবে এখন পর্যন্ত এ নিয়ে তাগিদ নেই আইন মন্ত্রণালয়ের।
প্রশাসনের অন্যান্য অংশের মতো বিশ্ববিদ্যালয়গুলোকেও এড়িয়ে যেতে দেখা যায় নীতিমালা অনুসরণে। সবার অবহেলায় অসহায় নারী জানে না বিপদে পড়লে আশ্রয় স্থলের ঠিকানা?
আইন প্রনয়ণ ও বাস্তবায়নের ফাঁক গলে তাই সহজেই পার পেয়ে যায় যৌন সন্ত্রাসীরা। কর্মস্থল কিংবা শিক্ষা-প্রতিষ্ঠান অথবা হাজার মানুষের সামনে নারীর নিপীড়ন যেন গা সওয়া বিষয়। পহেলা বৈশাখে নারীর এমনভাবে নি:গৃহিত হবার পরও যেন বোধদয় হয়না পুলিশ বা সমাজের। যদিও ২০০৯ সালে হাইকোর্ট নিপীড়ন বন্ধে একটি খসড়া নীতিমালা ও ১২টি দিক-নির্দেশনা দেয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ আইন প্রনয়ণেরও তাগিদ দেয় আইন মন্ত্রণালয়কে।
কিন্তু পাঁচ বছর পার হলেও নেই পূর্ণাঙ্গ আইন প্রনয়ণের কোন পদক্ষেপ। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সম্মত হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সে হিসেবে সব বিশ্ববিদ্যালয়ে থাকার কথা যৌন নিপীড়ন বিরোধী কমিটি। কিন্তু কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই।
প্রচারণার অভাবে নারী শিক্ষার্থীরাও জানেনা এমন কমিটি কিংবা আইনের কথা। অঘটন থেকে রেহাই পেতে বিশ্ববিদ্যালয় গুলোয় উচ্চ আদালতের নির্দেশনা কঠোরভাবে কার্যকরের বিকল্প নেই বলেই মনে করেন বিশ্লেষকরা।-চ্যানেল ২৪।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা