,

ভারতে তাপদাহে মৃত ৭৫০, ‘রেড এ্যালার্ট জারি’

news-image

ভারতে তীব্র তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে  সাতশ ছাড়িয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাপদাহে দেশটিতে সাড়ে সাতশ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। শুধু অন্ধ্র প্রদেশেই সাড়ে পাঁচশ’ মানুষের প্রাণহানির খবর জানা গেছে। প্রাণহানির সংখ্যায় এরপরই রয়েছে তেলেঙ্গানা রাজ্য। কর্তৃপক্ষ পাণহানি ঠেকাতে দুটি রাজ্যে রেড এলার্ট জারি করেছে।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার রাজধানী নয়াদিল্লিতেই তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গানার কিছু অংশে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা বিগত কয়েক দশকের মধ্যে প্রথম।

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা কর্তৃপক্ষ রেড এলার্ট জারি করেছে। সেইসঙ্গে শ্রমিক ও অন্য লোকদের বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঠে কাজ না করার আহ্বান তেলেঙ্গানা রাজ্য সরকার।

জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে না থাকতে, বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে ও সানস্ট্রোকের কোনো সম্ভাবনা দেখামাত্র নিকটবর্তী স্থানীয় হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামাবাদ, করিমনগর, মেদাক, বারঙ্গল, খাম্মাম, রঙ্গারেড্ডি, হায়দরাবাদ, নালগোনদা ও মাহবুব নগর জেলা থেকে, আর অন্ধ্র প্রদেশের পূর্ব গোড়াবাড়ি, পশ্চিম গোড়াবাড়ি, কৃষ্ণ, গুন্তুর, প্রকাশম, নেলোর, চিত্তর, কাদাপা ও কুর্নুল জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

অন্ধ্র প্রদেশের নেলোরে, প্রকাশম, বিজয়নগরম, কৃষ্ণা, কাদপা, পশ্চিম গোদাবরি, গুনতুর, বিশখাপত্মম, শ্রিককুলাম ও অনন্তপুর, চিত্তোর ও কুর্নল থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ