,

গণমাধ্যমে সালাহউদ্দিন আহমদের সাক্ষাৎকার কল্পিত : বিএনপি

news-image

ডেস্ক রির্পোট বিভিন্ন গণমাধ্যমে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে মনগড়া কল্পিত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার। রোববার রাতে বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত বিএনপির এক বিবৃতিতে বলা হয়, হাসপাতালে স্থানান্তরের সময় দু-এক দিন তিনি দেশী-বিদেশী গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। শিলংয়ে অবস্থানরত বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ জানিয়েছেন, আইনানুযায়ী ও ভারতের স্থানীয় নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স (নেগ্রিমস্) হাসপাতালের একজন চিকিৎসার্থী হিসেবে তার কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। তিনি দলকে নিশ্চিত করেছেন, তার স্বামী গণমাধ্যমকে কোনো ধরনের সাক্ষাৎকার প্রদান করার বা দেয়ার কোনো প্রশ্নই ওঠে না। অথচ কোনো কোনো গণমাধ্যম সালাহউদ্দিন আহমদের নামে কল্পিত একান্ত সাক্ষাৎকারও প্রকাশ করেছে, যার সাথে বাস্তবের আদৌ কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে বলা হয়, শিলং থেকে সদ্য ফেরত আসা বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি সালাহউদ্দিন আহমদের স্ত্রীর বরাত দিয়ে দলকে বলেছেন, ‘এ ধরনের সাক্ষাৎকার দেয়ার ঘটনাটি পুরোপুরি কাল্পনিক।’ সালাহউদ্দিন আহমদ সম্পর্কিত কোনো মনগড়া প্রতিবেদন বা তাকে উদ্ধৃত করে কোনো সংবাদ প্রচার না করতে বলেছে বিএনপি। এ ব্যাপারে তার পরিবারের সাথে সবাইকে যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখারও অনুরোধ জানিয়েছেন সালাহউদ্দিন আহমদের পরিবার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা