,

নতুন প্রেমে শ্রদ্ধা

news-image

বিনোদন প্রতিবেদকপ্রেমিকের তালিকা বড় হচ্ছে। কয়েকদিন পর পর সেখানে যোগ হচ্ছে নতুন নতুন প্রেমিকের নাম। নতুন নতুন প্রেমে পড়ছেন তিনি। এ অবস্থা বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। এখন সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে তার মান-অভিমান চলছে বলে জানা যায়। তার কয়েকদিনের মাথায় সম্পর্কে ভাঙন ধরার পর আলাদা হয়ে যান এই প্রেমিক যুগল। তবে শ্রদ্ধাকে আবারও সাবেক প্রেমিকের কাছে ফিরতে শোনা যায়। অবশ্য সে খবর বেশি দিন স্থায়ী হয়নি। তারই প্রমাণ মিলেছে যখন বলিউডের আরেক অভিনেতা বরুন দেওয়ানের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। গুজবে কান দেয়া উচিত নয়। অবশ্য সেটার আর প্রয়োজন হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দুজনের ছবি পোস্ট করা, বেড়াতে গিয়ে ঘনিষ্ঠ হওয়া এসব আর কিছু বুঝতে বাকি রাখেনি যে, শ্রদ্ধা ও বরুনের মধ্যে কি সম্পর্ক। এ নিয়ে বলিউডপাড়ায় বেশ আলোচনারও জন্ম দেয়। লোকের কথায় কি আসে যায়! এমন ভাবনা নিয়েই শ্রদ্ধা যেন বেপোরোয়া হয়ে উঠেছেন। কাউকে তোয়াক্কা না করেই বরুনের সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন। তবে এবার শ্রদ্ধার প্রেমিকের তালিকায় নতুন করে নাম উঠেছে টাইগার শ্রুফের। সম্প্রতি নতুন এ অভিনেতার সঙ্গেও নাকি চুপি চুপি প্রেম করে বেড়াচ্ছেন ‘আশিকী টু’ খ্যাত এ অভিনেত্রী। আর সেটা প্রমাণ করে যখন টাইগারের সঙ্গে নতুন একটি ছবিতে জুটিবেঁধে অভিনয় করার খবর শোনা যায়। প্রথম প্রেমিক সিদ্ধার্থকে দেখিয়ে দেবার জন্যই শ্রদ্ধা নাকি নতুন নতুন প্রেমে মশগুল থাকছেন। এইসব প্রেমের পরিণতি কি হয় সেটা দেখার চাইতে সবাই অপেক্ষা করছেন শ্রদ্ধার ক্যারিয়ারে কি হয় সেটা দেখার জন্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে