বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিটে বাড়ি দখলে ঘর ভেঙ্গে আশ্রয়হীন করা হয়েছে এক পরিবারকে

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভিটেবাড়ি দখলে ঘর ভেঙ্গে দিয়ে একটি পরিবারকে আশ্রয়হীন করা  হয়েছে। লুট করে নেয়া হয়েছে ঘরের সব জিনিসপত্র। ঐ পরিবারের গৃহকর্তা লিচু মিয়া অভিযোগ করেন ঘর ভাঙ্গা ও জিনিসপত্র লুটপাটের সঙ্গে জড়িতরা এখন তার পরিবারের লোকজনের ওপরও হামলা করছে।  গত কাল রোববার সকালে হঠাৎ করেই লোকজন নিয়ে এসে লিচু মিয়ার টিনের বসত ঘরটি ভাঙ্গতে শুরু করে তারই আপন ছোট ভাই সহিদ মিয়া ও ভাইঝি সালমা। এসময় বাধা দিলে লিচু মিয়াকে মারধোর করে তারা। চোখের সামনেই কয়েক ঘন্টায় তার ঘরটি ভেঙ্গে ফেলে এবং ঘরের সব জিনিসপত্র নিয়ে যায়। জানা গেছে, লিচু মিয়ার পিতা  তারু মিয়া কয়েক বছর আগে ভিটে বাড়ির এক শতক জায়গা লিচু মিয়ার পুত্র জয়নালের স্ত্রী আজিনাকে লিখে দেন। এতে ক্ষিপ্ত হয় সহিদ । এরপর থেকেই জায়গাটি দখলের চেষ্টা করে আসছে সে। বিভিন্ন সময় লিচু মিয়া ও তার পরিবারের অন্যান্যদের  মারধোরও করে। রোববার সকাল থেকে তারা  ঘরটি ভেঙ্গে ফেলতে শুরু করে। লিচু মিয়ার স্ত্রী আবুতারা জানান- তিনি এসময় বাড়িতে ছিলেননা। খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার ঘর নেই। ঘরের কোন জিনিসপত্রও নেই। স্বর্নালংকার,টিভি,সুকেশ, বিভিন্ন ফার্নিচার,হাড়ি-পাতিলসহ ঘর থেকে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে তারা । তিনি জানান-ঘর ভাঙ্গা ও জিনিসপত্র লুটপাটের সঙ্গে সহিদ ও সালমা ছাড়াও জিয়াউর রহমান,অহিদ মিয়া,আহাজ,বানেছা ও বেগম জড়িত। ঘর ভেঙ্গে ফেলার পর এই পরিবারের ৭/৮ জন সদস্য এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। ভলাকুট ইউনিয়ন চেয়ারম্যান বাকী বিল্লাহ জুয়েল বলেন- ঘটনার শিকার পরিবারটি খুবই অসহায় ও দরিদ্র। কোন রকম বৈধতা ছাড়াই তাদের ঘরটি ভেঙ্গে ফেলা হয় এবং জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। নতুন করে একটি ঘর উঠানোর মতো সামর্থ নেই তাদের। আমার ইউনিয়নে এমন ঘটনা আর আগে ঘটেনি। বিষয়টি আমি দেখছি। 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক