বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালিয়ে নিলেন শুভ-সাব্বিরও

news-image

ক্রীড়া ডেস্কমিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ পর্বে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। তবে ভারত সিরিজে ডাক পাওয়া প্রাথমিক দলের খেলোয়াড়দের জন্য এ ম্যাচ নিজেদের ঝালিয়ে নেওয়ারও​। সে ক্ষেত্রে গতকাল সফল হয়েছেন মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম। আজ হলেন সাব্বির রহমান ও শুভাগত হোম। সাব্বিরের ফিফটিতে যেমন বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে উত্তরাঞ্চল, তেমনি শুভর ভেলকিতে ২ রানের লিড পেয়েছে মধ্যাঞ্চল।

গতকালের ৮ উইকেটে ২৭৮ রানের সঙ্গে আজ বাকি ২ উইকেটে ১১ রান যোগ করে প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয়েছে মধ্যাঞ্চল। তাইজুল নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিসিবি উত্তরাঞ্চল ৯৯ রানেই হা​রিয়ে বসে ৫ উইকেট। সাব্বির-ফরহাদ হোসেনের ষষ্ঠ উইকেটে তোলা ৯২ রান বিপর্যয় থেকে রক্ষা করে উত্তরাঞ্চলকে। শহীদুল ইসলামের বলে ফেরার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে ৮৪ বলে ৭৫ রান। সাব্বির ফিরে গেলে মুক্তার আলীকে নিয়ে আরেকটি জুটি গড়েন ফরহাদ। দুজনের অষ্টম উইকেট জুটিতে আসে ৭৪ রান। শুভর বলে ফেরার আগে ফরহাদের সংগ্রহ ৬৭ রান। ৭১.৫ ওভারে অলআউট হওয়ার আগে উত্তরাঞ্চলের সংগ্রহ ২৮৭ রান। মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন শুভ, ৪টি শহীদুলের। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ২১ রান। লিড ২৩ রানের। জাতীয় দলে ডাক পাওয়া রনি তালুকদার ফিরেছেন কোনো রান না করেই।

ও​দিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ‘নড়বড়ে নব্বইয়ে’ সেঞ্চুরি হাতছাড়া করেছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের দুই ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ মিঠুন। আহমেদ সাদিকুরের বলে ফেরার আগে নাফীসের ব্যাট থেকে এসেছে ৯৬ ও আবুল হাসানের বলে ফেরার আগে মিঠুনের সংগ্রহ ৯৫ রান। আগের দিনের ২ উইকেটে ২৭২ রান তোলা দক্ষিণাঞ্চলের সামনে ছিল রানের পাহাড় গড়ার সুযোগ। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি আবদুর রাজ্জাকের দল। অবশিষ্ট ৮ উইকেটে ১১৩ রান যোগ করে দক্ষিণাঞ্চল অলআউট হয়েছে ৩৮৫ রানে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের ফিফটিতে দিন শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯ রান। এখনো পিছিয়ে ২২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, মিরপুর

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৯২ ওভারে ২৮৯/১০ (মাহমুদউল্লাহ ১১৩, মার্শাল ৮৭ ; তাইজুল ৫/১১৩)

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৭১.৫ ওভারে ২৮৭/১০ (সাব্বির ৭৫, ফরহাদ ৬৭; শুভ ৫/৭৮, শহীদুল ৪/৫৫)

মধ্যাঞ্চল ২য় ইনিংস: ১২ ওভারে ২১/২ (আবদুল মজিদ ১০*)

দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, চট্টগ্রাম

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১০৯.২ ওভারে ৩৮৫/১০ (মিঠুন ৯৫, শাহরিয়ার ৯৬, ইমরুল ৫৬; আবুল হাসান ৩/৩১, নাজমুল ৩/৭৮)।

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৫০ ওভারে ৩ উইকেটে ১৫৯ (সাদমান ৮৬* লিটন ৩৮; সোহাগ গাজী ২/৩৯)

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার