,

গাজীপুরে ট্রাক-আসামিবাহী লেগুনা সংঘর্ষে পুলিশসহ নিহত ৬

news-image

অপরাধ ডেস্কগাজীপুরের পোড়াবাড়িতে ট্রাকের সঙ্গে আসামিবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য ছাড়া নিহত বাকি ৫ জনই আসামি বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, বিভিন্ন মামলার ১১ জন আসামি নিয়ে উপপরিদর্শক (এসআই) নুর আসাদের নেতৃত্বে ৫ সদস্যের একটি পুলিশ দল লেগুনায় করে গাজীপুর কোর্টে যাচ্ছিল। লেগুনাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়িতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় একজন। এ ঘটনায় চালক-হেলপারসহ আহত হন ১৭ জন। পরে স্থানীয়রা আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও ৫ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে