বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বাল্য বিবাহ বন্ধে ইউএনও’র নির্দেশ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার     কসবা উপজেলার মেহারী ইউনিয়নে ঈশাননগর গ্রামের মো. মানজুল হকের নবম শ্রেণীতে পড়–য়া ১৪ বছরের কন্যার সাথে পার্শবর্তী মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের মো. সাফি উদ্দীনের প্রবাসী ছেলে মো. ফয়সাল (৪০) এর বিবাহ অনুষ্ঠান গতকাল সোমবার দিন ধার্য করা হয়েছিল। এদিকে গত রবিবার কন্যার বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কসবা উপজেলা শাখার পক্ষ থেকে বাল্য বিবাহের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বাল্য বিবাহ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অফিসার ইনচার্জ, কসবা থানা মো. গোলাম মুর্শেদকে নির্দেশ দেন। তাছাড়া মেহারী ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামালকে বাল্য বিবাহ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন উপজেলা নির্বাহী অফিসার। এ বিষয়ে অফিসার ইনচার্জ কসবা থানা মো. গোলাম মুর্শেদ জানান, বাল্য বিবাহ বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
 

 


 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা