,

সালমা হায়েক এবার নর্তকী ‘মাতাহারি’ চরিত্রে

news-image

বিনোদন প্রতিবেদকমার্গারিটা গ্রিটুইডা জেল্যে, তবে মাতাহারি নামেই পরিচিত। ডাচ বংশোদ্ভূত এক প্রতিভাময়ী নর্তকী। তাকে নিয়ে রুপালী পর্দায় হাজির হতে যাচ্ছেন গুণী নির্মাতা সোফি ফিয়েননেস। আর নর্তকী মাতাহারির চরিত্রে শরীর দোলাবেন বলে খবর পাওয়া গেছে ম্যাক্সিকান সুন্দরী সালমা হায়েক।

মাতাহারি এজন পেশাদার নর্তকী ছিলেন, যদিও প্রথম মহাযুদ্ধ চলাকালীন সময়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফরাসি ফায়ারিং স্কোয়াডে প্রাণ দিতে হয়েছিল তাকে। তবে আজ অবধি মাতাহারির বিরুদ্ধে অভিযোগ গুপ্তচর বৃত্তির প্রমানিত হয়নি। আজও ফরাসি সরকার মাতাহারি সংক্রান্ত নথিপত্র প্রকাশে অনিচ্ছুক। অবশেষে মাতাহারি আসছেন বড় পর্দায়। শোনা যাচ্ছে তার চরিত্রে অভিনয় করবেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, মাতাহারি’র চিত্রনাট্য নিয়ে সালমা হায়েকের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন পরিচালক সোফি। সালমা জানিয়েছেন, ‘সোফি আমাকে বলেছে মাতাহারিকে নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। তার নাচের দক্ষতাকে সেনাকর্তা এবং উচ্চপদস্থ কূটনীতিবিদদের প্রলুব্ধ করতে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। অনেক পুরুষই তাকে বিশেষ ভাবে পছন্দ করতেন। কিন্তু তিনি যে গুপ্তচর ছিলেন না সে বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে।’।

এখন দেখার বিষয়, নর্তকী মাতাহারির চরিত্রে আবেদনময়ী অভিনেত্রী সালমা হায়েক কতোটা আবেগ ছড়াতে পারেন!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ