,

মালয়েশিয়া সীমান্তে ১৩৯টি কবর, ২৮টি বন্দিশিবিরের সন্ধান

news-image

থাইল্যান্ডের সীমান্তঘেঁষা এলাকায় ১৩৯টি কবর ও ২৮টি বন্দিশিবির পাওয়া গেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বাকার। আজ সোমবার সকালে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

খালিদ আবু বাকার বলেন, কিছু কবরে একাধিক লাশ রয়েছে। তিনি আরো জানান, খোঁজ পাওয়া এসব আশ্রয়শিবিরেই হয়তো তিন শতাধিক মানুষ ছিল।

মালয়েশিয়ার পুলিশপ্রধান বলেন, ‘১১ থেকে ২৩ মে পরিচালিত অভিযানে আমরা ১৩৯টি কবর পেয়েছি।’ তিনি জানান, চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে ১০০ মিটার দূরে একটি কবর পাওয়া গেছে।

খালিদ বলেন, ‘আমাদের কর্মকর্তাদের প্রথম দলটি এখানে এসেছে, তাঁরা লাশ উত্তোলন করবে।’

এর আগে গতকাল রোববার মালয়েশিয়ার পেরলিস রাজ্যের পেদাং ও ওয়াং কেলিয়ান অঞ্চলের জঙ্গলে ৩০টি গণকবরের সন্ধান পায় দেশটির পুলিশ। মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে এসব গণকবর পাওয়া যায়। এসব গণকবরে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকশ নাগরিকের মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ