,

তামিল গেরিলার গল্প নিয়ে সিনেমা কান উৎসবের সেরা

news-image

ডেস্ক রিপোর্ট : রোববার মাঝরাতে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষদিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। ধীপান সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পর দেশ ছেড়ে আসা শরণার্থীর জীবনের গল্পকে ঘিরে।

আমেরিকান চিত্রনির্মাতা জোয়েল এবং ইথান কোয়েনের নেতৃত্বে জুরি বোর্ড এই চলচ্চিত্রটিকেই সেরা বলে বেছে নেয়ার বিষয়টি ছিল অনেকটাই অপ্রত্যাশিত।
হাঙ্গেরির লাজলো নেমেসের সিনেমা সন অফ সৌল জিতেছে দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি । সেরা অভিনেতা ভিনসেন্ট লিনডন। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনি মারা এবং ইমানুয়েল বারকো। সেরা চলচ্চিত্র ধীপানে সাবেক একজন তামিল টাইগার গেরিলার কথা উঠে এসেছে।

সম্মাননা ঘোষণার পর নির্মাতা অদিয়ার বলেন, ‘কোয়েন ভাইদের কাছ থেকে পুরস্কার প্রাপ্তি নি:সন্দেহে বিশেষ আলাদা একটি ব্যাপার। আমি অত্যন্ত আবেগাপ্লুত। এই মুহূর্তে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে’।
তবে হাই হিল বিতর্কের কারণে একধরনের নেতিবাচক ছায়া পড়েছে এবারের আসর ঘিরে। উঁচু হিলের জুতো পরে না আসায় অনেকেই আসরে ঢুকতে পারেননি বলে অভিযোগ উঠেছে। প্রযোজক ভ্যালেরিয়া রিখটারের বাঁ পায়ের কিছু অংশ কেটে ফেলতে হয়েছে। তাকেও হাইহিল না পরায় নিরাপত্তারক্ষীরা ঢুকতে দেননি বলে তিনি জানিয়েছেন।

যদিও অফিশিয়াল ড্রেস কোডে হাইহিল পরার বিষয়ে বাধ্যবাধকতা ছিল না বলে দাবি করেছে আয়োজকরা।

সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ