,

এবার ট্রাকে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ

news-image

অপরাধ ডেস্কসারা দেশে যৌন নির্যাতন বিরোধী আন্দোলনের মধ্যেই এবার ট্রাকে এক পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এসময় ওই নারীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ ওই পোশাক শ্রমিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, গাজীপুরের তেলিপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় এক পোশাক কারখানায় কাজ করতেন ওই নারী। শনিবার রাতে স্বামী ও স্ত্রী মিলে ঢাকার খিলগাঁও এলাকায় ডাক্তার দেখাতে যান। পরে তারা ট্রাকযোগে বাড়ি ফেরার সময় চালক তাদের কৌশলে কোমল পানীয়র সাথে নেশা জাতীয় বস্তু খাওয়ান। এতে উভয়ে অচেতন হয়ে পড়লে রাস্তার মধ্যে চালক ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই চালক অচেতন দম্পতিকে তেলিপাড়া এলাকায় ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতা ওই নারীর স্বামী আমিনুল ঢাকার মিরপুরে রিকশা চালায়। তাদের বাড়ি জামালুপরের দিঘীর পাড় এলাকায়।

তবে ওই নারী শ্রমিক অভিযোগ করেন, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার স্বামীকে ট্রাকের ওপরে ওঠায় ট্রাকের চালক। পরে অভিযুক্ত ট্রাক চালক রাস্তায় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে তেলিাপাড়া এলাকায় তার স্বামীসহ তাকে ফেলে পালিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল নিয়ে যায় অভিযুক্ত ওই চালক।  

নারী শ্রমিক ধর্ষণের ব্যাপারে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, প্রাথমিক পরীক্ষায় ওই নারীর ধর্ষনের প্রমাণ মেলেনি। তবে তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে