,

মোমঘর’ পান্ডুলিপি থেকে ‘ছায়াচিত্র

news-image

সাহিত্য ডেস্ক : পাতা ঝরার পর দেখি
…………………..একটি অপূর্ণ বৃক্ষ
নিঃসঙ্গতার দিকে ঝুঁকে আছে আর
তার চারদিকে ডুবে যাচ্ছে ঈশ্বর।

মূলত অন্ধকার নেমে আসলে
ঈশ্বর পূর্ণ চাঁদ নিয়ে খেলা করে
……………………………..তখন
শূন্যতাকে ছুঁয়ে থাকে জন্মান্ধ শূন্যতা

বস্তুত শূন্যতা কেবলই একটি সংখ্যা,
তাকে গুনে যাচ্ছি প্রবাহিত শূন্যতায়।

২.

রাত একটার ট্রেন আসলে আমরা পরস্পর
…………………….বিচ্ছিন্ন হয়ে যাই আর স্টেশনটি
খণ্ডিত নিদ্রার ভেতর নিজেকে উন্মুক্ত করে দেয়।

তার স্তন যুগলে
ক্রিয়াশীল শিল্পের মতো
দ্রুতলয়ে ছড়িয়ে যায় আলো।

বস্তুত আমরা সমুদ্রকে সবুজ দেখতে চাই
এবং মাছকে ভ্রমণরত বৃক্ষ মনে করি।

৩.

বদলে যেতে যেতে খোলসটাই পড়ে আছে

……………………………..দৃশ্যমান কেউ নেই,
আর আমার ভেতর ক্রমাগত বিবর্তিত হচ্ছে মাটি।

হাওয়া এসে অস্তিত্বের কথা বলে গেল…

প্রাণের অস্তিত্ব দৃশ্যত যূথবদ্ধ,
তার বিপরীতে নিঃসঙ্গতা সর্প স্বভাবের।

আধ ভাঙ্গা জল নদীতে জোড়া দিতে এসে দেখি মরে যাচ্ছে নদী …

৪.

শব্দ ঘুরে ঘুরে ফিরে যাচ্ছে
আর হাতের উপর খেলা করছে রোদ্দুর।

…………………..ও আমার বিষ্ণুপ্রিয়া
…………………..বহুদিন হয়নি যাওয়া
………………………………..নদীর ওপারে

নদীর ওপারে
কৃষ্ণ অন্ধকার__পতিত জীবন
ক্ষয়ে যাওয়া জলস্রোত__পূর্ণ অন্ধ চাঁদ ।

আমি একটি নগ্ন কবিতায় শুয়ে আছি
আর স্নানঘর থেকে ক্রমাগত ডেকে যাচ্ছে রাধা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির