,

‘অবৈধ উপায়ে বিদেশে গেলে শাস্তি’

news-image

ডেস্ক রির্পোট : মানবপাচারে জড়িতদের পাশাপাশি যারা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। তিনি বলেন, শুধু দালালদের নয়, পাশাপাশি যারা তাদের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশে যাবে তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে এটা বন্ধ হবে না। তাছাড়া এভাবে দেশেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।  যারা এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে তাদের উদ্দেশে তিনি বলেন, যারা এভাবে সাগরে রওয়ানা দিচ্ছে তাদের কোনো ধারণা নাই তারা কোথায় যাচ্ছে। আজ বনে- জঙ্গলে লাশ পাওয়া যাচ্ছে এটা দুর্ভাগ্যজনক। আগামীতে যেনো কেউ অবৈধভাবে বিদেশ না যায় বিশেষভাবে তা নজরদারি করতে হবে। পাশাপাশি বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগসহ কর্মসংস্থানে নেওয়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সম্প্রতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরপথে মানবাপাচার নিয়ে সংকট তৈরি হওয়ায় প্রধানমন্ত্রীর এ নির্দেশ দিলেন।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল